সেচ পাম্পের সঙ্গে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পিএম

শরীয়তপুর পৌর শহরে সেচ পাম্পের সঙ্গে বোরকা পেঁচিয়ে মাথার ক্ষতবিক্ষত হয়ে রোজিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল)সকাল ১০টার দিকে চরপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহিনী রোজিনা বেগম ওই এলাকার ইব্রাহিম সরদারের স্ত্রী ও দুই সন্তানের জননী।

নিহতর পরিবার ও পুলিশ জানায়,সকালে চরপালং এলাকায় নিজ বাড়ি থেকে রোজিনা বেগম বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে থাকা ধান খেতে পানি দেওয়া অরক্ষিত সেচ পাম্পের সঙ্গে রোজিনার বোরকা জড়িয়ে যায়। এসময়  তারমাথার অংশ ক্ষতবিক্ষত হয়ে পড়ে যান। স্থানীয় লোকজন দেখে পেয়ে পালং মডেল থানা খবর পাঠলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রোজিনার ভাই আবুল হোসেন বেপারী জানান, পাম্পটি অরক্ষিত থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা দুর্ঘটনা না, এটা একটি হত্যা। তাই হত্যার বিচার দাবি করছি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত)  আবীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তাছাড়া অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত