ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপ সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে। মঙ্গলবার আসন্ন প্রতিযোগিতার জন্য প্রধান কোচ টমাস ডুলি ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। তবে এই তালিকায় নেই ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শমিত সোম কিংবা ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুলের নাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন দেশে ক্লাব ফুটবল খেলার মধ্যে আছে। সময় মতো এসে দলে যোগ দেবেন।
ডাক পাওয়া ফুটবলারদের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে জাতীয় দলের ক্যাম্পে গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখান থেকেই কোচ থমাস ডুলির অধীনে শুরু হবে আসন্ন আসরের প্রস্তুতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৭ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড়দের ছাড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হওয়ার কথা ফিফা আসিয়ান কাপের।
২৮ জনের প্রাথমিক স্কোয়াড
গোলিকপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, আনিসুর রহমান।
ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, কাজেম শাহ।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।
তৃষ্ণার চোটে প্রথমবার জাতীয় দলে ১৭ বছরের ফারজানা