গাইবান্ধায় অবৈধ সিসা তৈরির কারখানা, জরিমানা ২ লাখ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের গোপালপুর এলাকায় ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানাটি সিলগালা করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।

সোমবার (৬ এপ্রিল)  দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকার আদর্শ ব্যাটারি হাউজ নামের কারখানায় এ অভিযান চালানো হয়। গোবিন্দগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান এ অভিযানের নেতৃত্ব দেন। এছাড়া পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।

পরিবেশ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার মুঠোফোনে জানান, র্দীঘদিন থেকে ওই এলাকায় আদর্শ ব্যাটারি হাউজ নামের একটি কারখানায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করে আসতেছিল। পরিশেষ দুষণ করে তারা তাদের কারখানার কার্যক্রম চালাচ্ছিল। 

জানতে  পেরে অভিযানে অবৈধভাবে সিসা তৈরির কারখানা সিলগালা করা হয়। কারখানাটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। পরে  কারখানার মালিক বেলাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত