রাতে কমবে তাপমাত্রা, সঙ্গে থাকতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ এএম

সারা দেশে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দিনের তাপমাত্রা সামান্য বাড়ার পাশাপাশি রাতের কমতে পারে। একই সঙ্গে দেশের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোলায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত