ট্রাম্পের সময়সীমায় পাত্তা দিচ্ছে না তেহরান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরান অনড় অবস্থানে রয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে 'এক রাতেই পুরো দেশকে ধ্বংস করা হতে পারে' এবং সেই সময়সীমা মঙ্গলবারেই (৭ মার্চ) শেষ হতে পারে। 

সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প ইরানের অবকাঠামো, বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছেন। তার দাবি, ইরানের জনগণ শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জনের জন্য এই কষ্ট সহ্য করতেও প্রস্তুত থাকবে। তবে তেহরান পাল্টা সতর্ক করে জানিয়েছে, এমন হামলার পরিণতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব বিস্তৃত হবে আরও দূর পর্যন্ত।

এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ইরানের জনগণের প্রতি সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, ট্রেন ব্যবহার করা বা রেললাইন সংলগ্ন এলাকায় অবস্থান করা জীবনঝুঁকিপূর্ণ হতে পারে। এই সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হলেও, ইরানে পশ্চিমা ইন্টারনেটের মতো এটিও সীমিতভাবে ব্যবহৃত হয়।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিবৃতিতে বলেছেন, কমান্ডারদের হত্যাকাণ্ডে দেশটির সামরিক বাহিনী নিরুৎসাহিত হবে না। একইসঙ্গে এক ইরানি মন্ত্রী যুবসমাজকে বিদ্যুৎকেন্দ্রগুলোর সুরক্ষায় মানববন্ধন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত