মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের ট্রাফিক সচেতনতা সভা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, যৌথ রাইড শেয়ারিং শুরু করা, সুশৃংখল পার্কিং নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা ব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার, ট্রাফিক মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার ওমর ফারুক, অন্যান্য শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা।

এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী বলেন, আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের আসা-যাওয়ার গাড়ির চাপে যানজট সৃষ্টি হওয়ায় যৌথ রাইড শেয়ারিং এর উপর জোর দেন। বিদেশের মত স্কুল বাস চালু করার উদ্যোগ গ্রহণ করতে কর্তৃপক্ষের আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমদের ট্রাফিক বিষয়ে আরও সচেতন হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত