ইসরায়েলে যেকোনো মুহূর্তে বড় হামলা!

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়সীমা ঘনিয়ে আসায় দুই পক্ষই এখন মারমুখী অবস্থানে রয়েছে। এতে ভয়াবহ হামলার আশঙ্কার মুখে পড়েছে ইসরায়েল। বিশেষ করে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এক ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে দেশটি। দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) আশঙ্কা করছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের বড় বড় শহরগুলোতে ইরান বড় ধরনের মিসাইল হামলা চালাতে পারে। খবর আলজাজিরার।

এমন আশঙ্কায় ইতেমধ্যে বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই রণংদেহী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।

এদিকে মঙ্গলবার (৭এপ্রিল) দিনভর ইসরায়েলের মধ্যাঞ্চলীয় এলাকাগুলোতে একের পর এক মিসাইল ও রকেট হামলা চালানো হয়েছে। এই জনবহুল অঞ্চলেই ইসরায়েলের প্রায় অর্ধেক মানুষের বসবাস। ফলে হামলার তীব্রতা বাড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুধুমাত্র মধ্যাঞ্চলই নয়, দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর বিরশেবা এবং ডিমোনা এলাকা লক্ষ্য করেও অন্তত দুটি বড় ধরনের মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এর ফলে পুরো দক্ষিণাঞ্চল জুড়ে এখন উচ্চ সতর্কতা জারি রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞদের মতে, আজ রাতের সময়টুকু এই সংকটের জন্য সবচেয়ে ‘ক্রিটিক্যাল’ বা ঝুঁকিপূর্ণ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত