পাহাড়ে বৈসাবির বর্ণিল রঙ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ এএম

বাংলা বর্ষবরণ ও বিদায়ের মহান উৎসব বৈসাবি ঘিরে মেতেছে পাহাড়। পার্বত্য অঞ্চলের বিচিত্র জনগোষ্ঠীর উৎসব ঘিরে উচ্ছ্বাস এখন দৃশ্যমান। তাতে ব্যস্ত সময় কাটাচ্ছে পাবর্ত্য শহর, নগর আর পল্লীগুলো। চাকমারা বিজু, ত্রিপুরারা বৈসুক, মারমারা সংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু ও অহমিয়ারা বিহু এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে আলাদাভাবে পালন করে এ উৎসব। সম্মিলিতভাবে উৎসবটি ‘বৈসাবি’ নামেই পরিচিত। মঙ্গলবার সকালে বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণিল সাজে বের করা হয় শোভাযাত্রা।

বিভিন্ন নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে মিলিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। আগামী ১২ এপ্রিল চাকমারা নদীর তীরে ফুল ভাসিয়ে পালন করবে বৈসাবি উৎসব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত