হরমুজে জাহাজ জট খুলতে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম

ইরানের সঙ্গে সদ্য ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জট কমাতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ মার্চ) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, পরিস্থিতি ইতিবাচক দিকে এগোবে এবং ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে উপস্থিত থাকবে। 

এর আগে মঙ্গলবার হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার আগে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে এবং সমঝোতায় পৌঁছাতে সময়সীমা বেঁধে দেন; অন্যথায় জ্বালানি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারিও দেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। পাল্টা হিসেবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত