ওয়ালটন পণ্য কিনে আবার লাখপতি হওয়ার সুযোগ

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ এএম

আসছে ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেনের সিজন-২৪ শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। প্রতিবারের মতো এই সিজনেও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এই ঈদে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান ক্রয়ে আবারও মিলিয়নিয়ার (লাখপতি) হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। ডিজিটাল ক্যাম্পেনের আগের কয়েকটি সিজনেও দেশজুড়ে  ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৪৪ জন ক্রেতা।

সিজন-২৪ এ মিলিয়নিয়ার সুবিধার পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার। গত ৮ এপ্রিল থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্লাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য ক্রয়ে এসব সুবিধা পাবেন ক্রেতারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত