অগ্রণী ব্যাংকে নাসির-ইমরুল

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:২৩ এএম

নাসির হোসেন ও ইমরুল কায়েস, জাতীয় দলে একসঙ্গে অনেক ম্যাচই খেলেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুজনই জায়গা হারিয়েছেন জাতীয় দলে। এই দুজনকে আবারও দেখা যাবে সতীর্থ হিসেবে। ঢাকা প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে নাসির ও ইমরুলকে খেলতে দেখা যাবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। ২০২৩-২৪ মৌসুমে পয়েন্ট টেবিলের ছয়ে শেষ করেছিল অগ্রণী ব্যাংক। দলটির কোচ ছিলেন রাজিন সালেহ, চলতি মৌসুমেও জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যানের ওপর আস্থা রাখছে দলটি। রাজিন জানালেন, ‘খুব কম বাজেট দেওয়া হয়েছে আমাদের, শুনেছিলাম এবার দলই নামাবে না। পরে তামিম ইকবাল নিজে যোগাযোগ করে দল গঠনে রাজি করিয়েছেন। ইমরুল কায়েস আমাদের দলে খেলবে, সঙ্গে নাসির হোসেন।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত