জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধুর লাশ উদ্ধার 

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

জয়পুরহাটে সাবেক স্ত্রী আশুরাকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রেখেছে সাবেক স্বামী। এ ঘটনায় ঘাতক বাবলু মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষেতলাল উপজেলার সুতার গুচ্ছগ্রামে পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুতার গ্রামের মোফাজ্জল মফের ছেলে বাবলুর তিনজন স্ত্রী ছিল, যার মধ্যে আশুরা ছিলেন তৃতীয়। ডিভোর্সের পর আশুরা আদালতে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। ঘটনার দিন বাবলু তার সাবেক স্ত্রী আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। ধারণা করা হচ্ছে, ওইদিনই আশুরাকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখেন তিনি। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। 

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, এ ঘটনায় বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধরনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত চলছে তদন্তের পর প্রকৃত ঘটনা পাওয়া যাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত