চট্টগ্রামের চন্দনাইশের ভাষাসৈনিক ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্থাগার প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুরহুমের ছেলে লেখক ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগারের উদ্যোগে সভায় বক্তারা বলেন, ভাষাসৈনিক আবুল কালাম আজাদ ছিলেন একজন ত্রিকালদর্শী আপাদমস্তক গুণী মানুষ, নিবেদিতপ্রাণ শিক্ষক, সৎ ও নিঃস্বার্থ দেশপ্রেমিক, ছাত্রজীবনে তুখোড় ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক ও স্কাউট লিডার। ঢাকা ও চট্টগ্রামে ভাষা আন্দোলনের সংগঠক হিসেবে নিরলসভাবে কাজ করেছেন।
তারা বলেন, ১৯৫২'র একুশে ফেব্রুয়ারি আবুল কালাম আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ভাষাআন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি সফল করেছেন। তিনি আজীবন জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে কিংবদন্তি হয়ে আছেন।
তারা বর্তমান সরকারের নিকট ভাষাসৈনিক আবুল কালাম আজাদকে মরণোত্তর একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার দিয়ে তার অনন্য অবদান মূল্যায়ন ও স্বীকৃতি দিতে অনুরোধ জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের স্যার আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শিহাব উদ্দিন ও প্রধান আলোচক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির গণসংযোগ কর্মকর্তা লোকগবেষক শামসুল আরেফীন।
সভায় বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক প্রিন্সিপাল মোহাম্মদ সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ,রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যাপক আলহাজ শামীম আল যুবায়ের, পটিয়া ভাটিখাইন নলিনীকান্ত ইনস্টিটিউটের প্রাক্তন প্রধান শিক্ষক মো.জামাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ নুরুল আলম মাস্টার, কবি ও গীতিকার শফী সুমন,চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উত্তর হাশিমপুর রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সোয়েব, সাধারণ সম্পাদক কবি ও লেখক নুরুল আলম ম্যানেজার, সিনিয়র সদস্য মো. নূর হোসেন, সাংবাদিক লোকমান হাকিম, প্রাশিপ সংগঠক মোহাম্মদ মহসিন, কবি সাফাত বিন ছানাউল্লাহ, ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্থাগারের সদস্য প্রভাষক সাদিয়া মিশকাত, আবদুল্লাহ ফয়সল আজাদ, মো. খাদেমুল ইসলাম, মোহাম্মদ আসিফ ,জুবায়ের আজাদ, রিদওয়ান আলম , শিক্ষার্থী মাফরুহা নূরাইন, মোহাম্মদ সাজিদ , আতিকা তাবাচ্ছুম নাজিফা, অর্ক বড়ুয়া জয় প্রমুখ।
