স্কুলকক্ষে ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক অফিস সহকারী কারাগারে

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

কুষ্টিয়ার মিরপুরে ধর্ষণের পর স্কুল কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখার ঘটনায় জড়িত সন্দেহে আটক অফিস সহাকারী হামিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১১ এপ্রিল) দুপুরে অভিযুক্ত হামিদুলকে আদালতে সৌপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ৯ এপ্রিল  রাত উপজেলার একটি  বিদ্যালয়ের ৩য় তলার একটি তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৬ষ্ঠ শ্রেণির ওই্ ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়। এঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে স্কুল কর্মচারী হামিদুলকে একমাত্র এজাহার নামীয় আসামি করে মিরপুর থানায় ধর্ষণ মামলা করেন। শুক্রবার বিকেলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে এমামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সৌপর্দ করে।

আগামীকাল রবিবার হামিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করবের বলে জানান তিনি।

৯ এপ্রিল মিরপুর উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ে এসএসসি- ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান শেষে দুপুর ১টায় সকল শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফিরলেও ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে রাত ৮টায় স্কুলের ৩য় তলার একটি তালাবদ্ধ কক্ষে হাতা-পা বাধা ও মুখে টেপ মোড়ানো আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবার। হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত জনিত ক্ষত ও ধর্ষণের আলামতের বিষয়ে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎক।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত