রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে সোমবার (১৩ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এর আগে রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মহাখালী আমতলী হোটেল জাহাদের পঞ্চম তলার ২০ নম্বর কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আশরাফুল (৩৮) ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাসী গ্রামের বাসিন্দা, পেশায় কাঠমিস্ত্রি। তবে তিনি ঢাকায় কেন এসেছেন তা জানা যায়নি।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, রবিবার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ২০ নম্বর কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে আশরাফুলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে তদন্ত প্রক্রিয়াথীন।
