বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির নির্বাচন

সভাপতি তাহমীদ আল-হুসাইনী ও মহাসচিব জাহাঙ্গীর আলম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পিএম

বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক তাহমীদ আল-হুসাইনী ও অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ড. জেআরসি সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সেমিনার কক্ষে সোসাইটির নির্বাহি কমিটি (২০২৬-২০২৮) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০২ সালে গঠিত এই সোসাইটি প্রয়াত অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে যাত্রা শুরু করে।  

নির্বাচনে সভাপতি পদে ২ জনের মধ্যে প্রতিদ্বন্ধিতা হয় এবং অন্যান্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্ধিতায়  নির্বাচিত হয়। সশরীরে এবং অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। 

নবনির্বাচিত কমিটির পদাধিকারী হলেন- সভাপতি: অধ্যাপক ড. তাহমীদ মালিক আল-হুসাইনী, সহ-সভাপতি (২ জন): সৈয়দ আশরাফ উল ইসলাম ও আব্দুল লতিফ খান, মহাসচিব : অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার: অধ্যাপক ড. মো. আল আমিন সিদ্দিকী, এডিটর: অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ, সদস্য (৬ জন) : ইঞ্জিনিয়ার মো. আব্দুল মালেক সিকদার,অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার সৈয়দ মাহফুজ আহমেদ,ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল আলম (নয়ন), ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল আলম। 

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. আর. কবির (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য) এবং সদস্য ড. রূপক মুৎসুদ্দী ও ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত