গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নূর হোসেন ওরফে নুর হাসান (৪০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আটক ওই যুবককে কক্সবাজারের উখিয়া থানায় পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার রাতে তাকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রাম থেকে আটক করা হয়। আটক নুর হাসান কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হাসিম।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে ওই যুবক ওই গ্রামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিল। এসময় তার চলাফেরা ও কথাবার্তায় গ্রামবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
তিনি আরও জানান, ওই গ্রামের রাসেল মিয়া ওরফে হানজালার সঙ্গে তার পূর্ব পরিচয়ের সূত্র ধরে এখানে বেড়াতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পরে থানায় একটি সাধারণ ডায়েইরি করে আটক ওই রাহিঙ্গা যুবককে বুধবার উখিয়া থানায় পাঠানো হয়েছে। সেখানে পুলিশ তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
আমাদের পক্ষে কথা বলার কেউ নাই