স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ এএম

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪২৫তম সভা গতকাল বৃহস্পতিবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএএম. হোসাইন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, একেএম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক। এ ছাড়া সভায় ব্যাংকের পর্যবেক্ষক মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত