নীরা গ্রাহকের জন্য প্রাইম ব্যাংকের চুক্তি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ এএম

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে। এ উপলক্ষে গুলশান অ্যাভিনিউয়ে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহকরা শাহরুখ আমিন থেকে কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং শাহরুখ আমিনের স্বত্বাধিকারী শাহরুখ আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত