কৃষক বাঁচলেই দেশ বাঁচবে : হুইপ দুলু

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ এএম

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। বাংলাদেশে এখন খরার সময় পানি নেই, ফারাক্কা বন্ধ, তিস্তা বন্ধ, চারদিকে শুধুই হাহাকার অবস্থা। এগুলো থেকে মুক্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানও খাল খনন শুরু করেছেন। কৃষিই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে।

গতকাল শনিবার দুপুরে নাটোর সদরের হালসা ইউনিয়নের পান মোকাম এলাকায় হেলেঞ্চা খালের পুনঃ খনন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত