রাজধানীর বাড্ডা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক প্রাণ হারিয়েছেন। তার নাম মো. জহিরুল ইসলাম (২২)। গতকাল শনিবার ভোরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে সকাল ভোর পাঁচটায় মধ্য বাড্ডা বৈশাখী সরণির একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেজবাহ উদ্দিন জানান, স্থানীয়রা জানিয়েছে ওই যুবক বৈদ্যুতিক তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। মৃতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানার নাগেরগাঁও গ্রামে।
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০