কক্সবাজারের টেকনাফে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে র্যাব-১৫ কক্সবাজার, সিপিসি-১ এর আভিযানিক টহলদল টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামিকে আটক করেছে।
আটককৃত আসামি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নাজির পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে গফুর আলম (৩১)।
এব্যাপারে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা ও অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়