গ্রিন বিল্ডিং কিংবা এনার্জি সেভিংস টেকনিক জানা যাবে

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১২:৩৭ এএম

ভাইস প্রেসিডেন্ট, রিহ্যাব ও চেয়ারম্যান, চট্টগ্রাম রিজিওনাল কমিটি

ভবন নির্মাণে নির্মাণ উপকরণের গুরুত্ব অপরিসীম। এতদিন নির্মাণ উপকরণগুলোর জন্য ঢাকায় ফেস্ট হতো, এবার থেকে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে এই ফেস্ট। অবশ্যই এর মাধ্যমে চট্টগ্রামের আর্কিটেক্ট ও পেশাজীবীরা যেমন লাভবান হবে, তেমনিভাবে রিয়েল এস্টেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে। তবে উপকৃত হওয়ার পাশাপাশি দেশের কোন কোন প্রতিষ্ঠান কোন ধরনের পণ্য উৎপাদন করছে তা সহজে জানতে পারবে চট্টগ্রামের ক্রেতা তথা ব্যবহারকারীরা।

এই ফেয়ারের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে চট্টগ্রামে যেসব তরুণ আর্কিটেক্ট প্র্যাকটিস করছে তারা। অভিজ্ঞ আর্কিটেক্টদের পরামর্শে তরুণদের নলেজ সমৃদ্ধ হবে। তবে একটা বিষয় বলতেই হয়, দেশের নির্মাণশিল্পে রিহ্যাব সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো এক-তৃতীয়াংশ পণ্য ব্যবহার করছে। সিমেন্ট, রড বা টাইলস যা-ই বলি না কেন সবক্ষেত্রেই। তাই এতে রিহ্যাব সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোও উৎপাদিত পণ্য দেখতে বিল্ড এক্সপোতে যাবে।

বর্তমানে দেশে গ্রিন বিল্ডিং কনসেপ্ট কিংবা এনার্জি সেভিংস টেকনিক নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই বিল্ড এক্সপ্রোতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন এবং সর্বশেষ প্রযুক্তির উৎপাদিত পণ্য নিয়ে প্রতিষ্ঠানগুলো আসবে। এতে ক্রেতা তথা ব্যবহারকারীরা নতুনত্ব নিয়ে আপডেট থাকবে এবং কর্মক্ষেত্রে এর প্রয়োগ নিশ্চিত করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত