পঞ্চগড়ে হাম- রুবেলার টিকাদান শুরু আগামীকাল

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

সারা দেশের ন্যায় পঞ্চগড়ে আগামী ২০ এপ্রিল সোমবার থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। বিশেষ এই ক্যাম্পেইনের মাধ্যমে ছয় মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।  

এ উপলক্ষ্যে রবিবার (১৯ এপ্রিল) পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা পর্যায়ে শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডাররা এই ওরিয়েন্টেশন সভায় অংশ নেন। 

সভায় পঞ্চগড় সিভিল অফিস জানায়, পঞ্চগড়ে এক লাখ ৩৬ হাজার ৫২৭ জন ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম এবং রুবেলা রোগের টিকা দেওয়া হবে। বন্ধের দিন বাদে আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচি সফল করতে জেলায় ১১০৯টি কেন্দ্রে ১৪৩ জন টিকাদান কর্মী থাকবে। অতিরিক্ত টিম থাকবে ২৬৪টি এবং প্রথম সারির পরিদর্শক হিসেবে ১৩৮ জন দায়িত্ব পালন করবে। 

সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ। সভায় আরও বক্তব্য রাখেন বোদা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার  সাদমান সাকিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোদাব্বের হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার,     ধর্মীয় নেতা মাওলানা আবদুল হান্নান, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত