পেঁপে গাছ প্রধানত স্ত্রী, পুরুষ ও উভলিঙ্গ (হিজড়া) তিন ধরনের। পুরুষ গাছ সরাসরি স্ত্রী গাছে রূপান্তরিত হয় না। তবে উভয়লিঙ্গ গাছে স্ত্রী ও পুরুষ উভয় বৈশিষ্ট্য থাকে। তখন তা থেকে থেকে ফল পাওয়া যায়। অ্যান্টি-অক্সিডেন্ট আর নানা উপাদানে ভরপুর পেঁপে খেলে স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি চুল আর ত্বকের জন্য উপকারী। তবে অতিরিক্ত পেঁপে খেলে ক্ষতি করতে পারে। সবজি ও সালাদ হিসেবে কাঁচা পেঁপের বেশ কদর। সুমিষ্ট পাকা পেঁপে খেলে ওজন কমে, ত্বক পরিষ্কার হয়। এর ফলে স্বাস্থ্য যেমন ভালো থাকে, তেমনি চুল আর ত্বকের জন্যও উপকারী। পেঁপেতে প্যাপিন এনজাইম থাকায় তা খাদ্যের বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে। তাই মাংস সেদ্ধ করার সময়, একটু কাঁচা পেঁপে দেওয়া হয়। এতে তন্তু ও জলের পরিমাণ বেশি থাকায়, কোষ্ঠকাঠিন্য দূর হয়। উচ্চরক্তচাপ এড়াতে পেঁপে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটি গর্ভবতী মহিলাদের পক্ষে খুব ক্ষতিকর। আসলে পেঁপের বীজ, শেকড় এবং পাতা ভ্রুণের ক্ষতি করে। পেঁপের ‘পেপাইন’ দেহের ঝিল্লি ক্ষতিগ্রস্ত করে, যা ভ্রুণ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়াও এটি জরায়ুর সংকোচন, রক্তপাত এবং এমনকি গর্ভপাত ঘটাতে পারে। গবেষণায় জানা গেছে, অত্যধিক পেঁপে খাওয়ার ফলে পেটে ফোলাভাব, ফাঁপা এবং বমিভাব হতে পারে। পেঁপের কালো বিজ শরীরের জন্য ক্ষতির কারণ। এতে টক্সিক এনজাইম ‘কারপাইন’ থাকে, যা মস্তিষ্কে অসাড়তা তৈরি করে কার্ডিয়াক ডিপ্রেশন বা প্যারালাইসিস তৈরি করতে পারে। এ ছাড়া পেঁপের পুষ্টি উপাদান, টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করে। যদিও এ বিষয়ে বিতর্ক রয়েছে।