বর্ষায় কাপড়ের ভ্যাপসা গন্ধ দূর করার উপায়

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১২:৫০ এএম

বর্ষাকালে দুর্গন্ধ বের হয় কাপড় থেকেও। এর কারণ ভালো করে কাপড় না শুকানোর। এ ছাড়া বাতাসেও অতিরিক্ত আর্দ্রতা থাকে। কাপড়ের এই গন্ধ দূর করতে পারেন কিছু ঘরোয়া উপায়ে।

রোদে শুকিয়ে নিন

বৃষ্টিতে ভিজে গেলে পোশাক এক জায়গায় জড়ো করে রাখবেন না। কোনো খোলা জায়গায় তা মেলে দিন। এ ছাড়া পোশাক ব্যবহারের পরও আলমারিতে তুলে রাখবেন না। এতে স্যাঁতসেঁতে গন্ধ বাড়বে। হাওয়া চলাচল করে এমন জায়গায় ঝুলিয়ে রাখুন। সবচেয়ে ভালো হয় যদি কড়া রোদে শুকিয়ে নিতে পারেন। রোদে রাখলে জীবাণু ও ছত্রাক ধ্বংস হয়ে যায়।

কাজে আসবে ভিনিগার

ভিনিগার দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক মেরে ফেলতে কার্যকর। বালতিতে ঠা-া পানি নিন। তাতে ১ কাপ ভিনিগার মিশিয়ে দিন। এতে ডেনিমের পোশাকটা উল্টো করে ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এ ছাড়া আর একটি বোতলে সমপরিমাণ পানি ও ভিনিগার মিশিয়ে নিন। এটি পোশাকের ওপর স্প্রে করুন। তারপর খোলা হাওয়ায় শুকিয়ে নিন। এতে ভ্যাপসা গন্ধ কেটে যাবে।

বেকিং সোডা ছড়িয়ে দিন

পোশাক একবার পরেই ধুয়ে দিতে নেই, যদি না নোংরা হয়। তাই পরা পোশাকের ওপর সামান্য বেকিং সোডা ছড়িয়ে রেখে দিন। পরদিন পরার সময়ে তা ঝেড়ে পরিষ্কার করুন। এতে সব দুর্গন্ধ চলে যাবে। এ ছাড়া ডেনিম কাচার সময়েও ডিটারজেন্টের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত