শিশু অপহরণ ও হত্যা

১৮ বছর পর দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ এএম

ঢাকার কাফরুলে শিশু শফিকুল ইসলাম ওরফে মিলনকে (ঘটনার সময় ১১ বছর) অপহরণের পর হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন এবং একজনকে ১৪ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দন্ডাদেশ দেন। ঘটনার ১৮ বছর পর এ রায় হলো।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন আল আমিন ঘরামী ও মাসুদ রানা। যাবজ্জীবন ও অপহরণের দায়ে ঘটনার সময় ১৫ বছর বয়সী সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুলকে ১৪ বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

কারাদন্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদ- অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামিদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদ-ের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত মাসুদ রানাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত