বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বহিষ্কারের দাবি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে কলেজের শিক্ষার্থীদের একাংশ। তারা সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বলেছেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর হবে।
গতকাল কলেজ প্রাঙ্গণের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা প্রশ্ন তুলে বলেন, বদরুন্নেসা কলেজের কোনো শিক্ষকের বহিষ্কার দাবি করার অধিকার কি ঢাকা কলেজের ছাত্রদের আছে? শিক্ষার্থীরা এ সময় চলমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শিক্ষার্থীদের হস্তক্ষেপ নতুন ধরনের অস্থিরতা সৃষ্টি করছে।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পূর্বপরিকল্পিতভাবে শিক্ষকদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের দূরত্ব তৈরি করতে অপপ্রচার চালাচ্ছে। ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘিœত হচ্ছে এবং নিয়মিত পাঠদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক। তারা শাসন করবেন, উপদেশ দেবেনÑ এটাই স্বাভাবিক শিক্ষাব্যবস্থার অংশ। এটিকে হেনস্তা হিসেবে উপস্থাপন করা অনাকাক্সিক্ষত ও বিভ্রান্তিকর। তারা উদাহরণ দিয়ে বলেন, পরিবারের অভিভাবকরাও সন্তানদের শাসন করেন, যা তাদের কল্যাণের জন্যই করা হয়।
