তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় অগ্নিকান্ডে নিহত ২৩

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:২২ এএম

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় অগ্নিকান্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল রবিবার রাজ্যের ভিরুধুনগর জেলার একটি নিবন্ধিত আতশবাজি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। তামিলনাড়ুর পুলিশ প্রধান জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনো ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। এ ছাড়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিনও এক্সে দেওয়া বার্তায় দুর্ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতের শিল্প কারখানাগুলোতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তা মানদ- যথাযথভাবে অনুসরণ না করার প্রবণতাই এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত