এক ঘণ্টার চেষ্টায় কামরাঙ্গীরচরের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:০২ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ছাপাখানায় অগ্নিকা- ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গতকাল মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কামরাঙ্গীরচর এলাকার একটি ছাপাখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রাত ১১টা ১০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনাটি খুব একটা ভয়াবহ ছিল না। আগুন লাগার কারণ জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত