কলেজছাত্র হত্যা মামলা

সাতজনের  মৃত্যুদন্ড ও দুই নারীর কারাদন্ড

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ এএম

ময়মনসিংহের তারাকান্দায় আলোচিত ইকবাল হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদ- এবং দুই নারীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার  বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩১ মে রাতে চা খেতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ময়মনসিংহের রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী শাহীনুর আলম ইকবাল। পরে ৫ জুন সকালে তারাকান্দার পলাশকান্দা গ্রামে একটি টয়লেটের ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ভাই আসামিদের বিরুদ্ধে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে রানা, হোসেন, হেলিম, আলী, ফরিদ, ইউনুস, শামসুল, খালেদা ও রেহানার সম্পৃক্ততা পায় পুলিশ। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

রায়ে সাতজনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। তারা হলেন আসিফ রানা নাঈম, মোহাম্মদ গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মো. ফরিদ আহমেদ, মো. ইউনুস আলী ও শামসুল হক। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডও দেওয়া হয়েছে।

এ ছাড়া মোসাম্মৎ খালেদা আক্তার ও মোসাম্মৎ রেহানা খাতুনকে ৭ বছরের সশ্রম কারাদ-, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত