জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে আপিল বিভাগ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ এএম

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুই দিন ভার্চুয়াল আদালতে বিচারকাজ পরিচালনা করা হবে। গতকাল সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনীতি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সপ্তাহের দুই দিন বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টে (প্রধান বিচারপতির এজলাস) ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে কার্যতালিকা অনুযায়ী আদালত কার্যক্রম পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য দিন শারীরিক উপস্থিতিতে আদালত কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত