সখীপুরে গাঁজাসহ আটক ১

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম

টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সুরুজ আলী (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার কচুয়া পূর্ব পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরুজ আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এদিকে, আটক সুরুজ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় আরও অভিযান চালানো হয়। অভিযানে নছিমউদ্দিন ও আলমগীর নামে দুইজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা নছিমউদ্দিনকে ৩ মাস এবং আলমগীরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত