দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৪ এএম

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

তারা হলেন- পোল্যান্ডের রাষ্ট্রদূত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং পর্তুগালের রাষ্ট্রদূত সাবেক সচিব এম মাহফুজুল হক।

২০২৫ সালের ১০ এপ্রিল পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন ময়নুল ইসলাম।

এছাড়া সাবেক সচিব এম মাহফুজুল হককে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর আগে গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় ময়নুল ও মাহফুজুলসহ মোট চারজন রাষ্ট্রদূতকে কর্মস্থল থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছিল। সেই আদেশের পর এবার প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদটুকুও আনুষ্ঠানিকভাবে বাতিল করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত