চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র মেহেদীবাগে বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো উইকন প্রপার্টিজের এসএম সামার ব্রিজ ঝড়ো অফার ‘প্রপার্টি ফেস্ট-২০২৬’। দোয়া ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিশেষ এ আয়োজনটি চলবে আগামী ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন এখানে থাকছে স্বপ্ন বুননে অত্যাধুনিক ও নান্দনিক স্থাপনা। যেখানে আধুনিক নকশা, কার্যকর পরিকল্পনা ও নান্দনিকতার মেলবন্ধনে গড়ে উঠবে স্বপ্নের বাতিঘর ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ল্যান্ড ওনার এস এম সেলিম উল্লাহ, এসএম শওকত উল্লাহ, এসএম ওয়ালিউল্লাহ, এস এম সানাউল্লাহ উল্লাহ, আমিরবাগ সোসাইটির সভাপতি মোহাম্মদ লোকমান ও স্বনামধন্য ব্যাবসায়ী মোহাম্মদ নাজমুল হাসান।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটুপি ও উইকন প্রোপাটিজের চেয়ারম্যান সাদমান সাঈকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফল ইসলাম আলভী, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পিটুপি ও উইকন প্রোপাটিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নাজিম উদ্দিন খান, পরিচালক পিয়ারস কমিউনিকেশন নির্ঝর চক্রবর্তী, সিবিও রেজাউল হক লিমন, সিটিও ইঞ্জি. সৌমেন পাল জিতু, হেড অব বিজনেস অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নাজমুল বিন আবেদীন, উইকন জিএম মোহাম্মদ নাজমুল হোসেন সুমন, পিটুপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্লায়েন্ট, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান উইকন প্রপার্টিজ শুধু ভবন নির্মাণ করে না, বরং গড়ে তোলে মানসম্পন্ন জীবনধারা ও ব্যবসায়িক পরিবেশের নতুন ধারা। প্রতিষ্ঠানটি আধুনিক স্থাপত্য, নির্ভুল পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা ও সময়নিষ্ঠ কার্যসম্পাদনের মাধ্যমে ইতোমধ্যে চট্টগ্রামের রিয়েল এস্টেট খাতে এক আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মেহেদীবাগে উইকন এসএম সামার ব্রিজ হবে গ্রাহকের আস্তাই এক অনন্য দৃষ্টান্ত-যেখানে গ্রাহকের চাহিদা, আরাম, নিরাপত্তা ও নান্দনিকতার সমন্বয়ে গড়ে উঠবে এক প্রিমিয়াম অভিজ্ঞতা। এই প্রকল্প শুধু একটি স্থাপনা নয়, এটি হবে চট্টগ্রামে আধুনিকতা, আস্থা ও অগ্রগতির এক অনন্য প্রতিচ্ছবি।
দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উইকন এসএম সামার ব্রিজ প্রকল্পের সাফল্য, স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য সকলের দোয়া চান। উইকন প্রপার্টিজ কর্তৃপক্ষ উপস্থিত অতিথিসহ সকলকে সাথে নিয়ে উইকন এসএম সামার ব্রিজ প্রকল্পের সাফল্য, স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য আশাবাদ ব্যাক্ত করেন। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রামের আকাশে আজ প্রতিধ্বনিত সেই বিশ্বাসের প্রতিশ্রুতি ‘উইকন এসএম সামার ব্রিজ’ যেখানে প্রতিপ্রলিত হবে আপনার প্রতিটা স্বপ্ন। ।