প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করতে হবে:  গণশিক্ষা সচিব

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন বলেছেন, প্রাথমিক স্তরেই শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করতে হবে। এ জন্য পাঠদান পদ্ধতিতে পরিবর্তন এনে শিক্ষার্থীদের পড়ালেখা ও গণিতে দক্ষ করে তুলতে হবে।  

শনিবার (২৫ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও এফএলএন বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় গণশিক্ষা সচিব  শিক্ষকরা যেন প্রতিটি শিশুর শেখার অগ্রগতি নিয়মিত মূল্যায়ণ করেন এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আলাদা পরিকল্পনা নেন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান। এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত