নওগাঁয় ঝড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু 

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে আরাফাতুন খাতুন (২০) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার আরাফাত হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আত্রাই নদীর তীরে বেশ কিছু দিন ধরে বেদে সম্প্রদায়ের ২৫- ৩০টি পরিবার পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করছিল। সোমবার ভোরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় একটি বড় ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে আরাফাতুল গাছের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বেদেপল্লী পরিদর্শন করেছি। তাদের সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত