‘মেগাস্টার’ বলে খ্যাতি অর্জন করা বাংলা চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক উজ্জ্বলের আজ জন্মদিন। তার জীবনের বিশেষ দিনটিকে ঘিরে আয়োজন করেছে চ্যানেল আই। মঙ্গলবার (২৮ এপ্রিল) এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন উপলক্ষে চ্যানেলটির জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকা কথন’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ, আবেগঘন মুহূর্ত আর সহশিল্পীদের ভালোবাসায় ভরে ওঠে দিনটি। অনুষ্ঠানের আগে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উজ্জ্বল। এসময় ফুল দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। বিশেষ দিনে এমন সম্মান পেয়ে উজ্জ্বল কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘তারকা কথন’-এ কথা বলতে গিয়ে উজ্জ্বল বলেন, চ্যানেল আই সবসময় শিল্পীদের আপনজনের মতো পাশে দাঁড়ায়। তিনি বলেন, সফলতা কিংবা ব্যর্থতা, সবসময়ই শিল্পীদের এক পরিবারের সদস্য হিসেবে দেখে এই প্রতিষ্ঠান। এমন আন্তরিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানের সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে লাইভে অভিনেতা আলমগীরের ফোনে। হঠাৎ ফোন পেয়ে উজ্জ্বল আবেগাপ্লুত হয়ে পড়েন। দু’জনের মধ্যে বয়স নিয়ে মজার খুনসুটি হয়, যা দর্শকদেরও আনন্দ দেয়।
আলমগীরকে নিয়ে উজ্জ্বল বলেন, তিনি শুধু একজন অসাধারণ অভিনেতাই নন, ব্যক্তিগতভাবেও খুব কাছের মানুষ। পর্দায় একসঙ্গে কাজের সুযোগ না হলেও অফস্ক্রিনে তাদের সম্পর্ক সবসময়ই আন্তরিক ছিল। ভবিষ্যতে সুযোগ পেলে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
ফের বাঁধার মুখে থালাপতির ‘জন নায়গন’
বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন
বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ছাড়াও টিভিতে আজ যা যা থাকছে
অনলাইনে কারাবন্দিদের বিভিন্ন সেবার অর্থ ও ফি-চার্জ নেবে সোনালী ব্যাংক