সিরিজ জয়ের পথে বাধা বৃষ্টি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে, তবে আজ বাধা হতে পারে বৃষ্টি। আজও চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস আছে। গত ম্যাচে তাওহীদ হৃদয়, পারভেজ ও শামীম হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে কিউইদের স্তব্ধ করে দুই ওভার হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা। যদিও বোলিংয়ে বাংলাদেশ কিছুটা খরুচে ছিল, কিউইদের হয়ে ফিফটি করেন ক্লার্ক ও ক্লিভার। বেন লিস্টার ছাড়া নিউজিল্যান্ডের বাকি বোলাররা চাপ ধরে রাখতে ব্যর্থ হন। ব্যাটিংয়ের এই আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ কি সিরিজ নিশ্চিত করতে পারবে, নাকি বৃষ্টি হবে খলনায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত