চট্টগ্রামে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম

‘হৃদয়ে বাংলার মুখ’ বাক্যটি সবার অন্তরে ধারণ করে বর্ণিল ও জাঁকালো আয়োজন এবং কেক কাটার মধ্য দিয়ে চট্টগ্রাম ব্যুরো অফিসে পালিত হলো দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

এ উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম নগরের জুবিলী রোডস্থ চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বিসহ স্থানীয় বিশিষ্টজনরা অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ রূপান্তরকে শুভকামনা জানান।

বিকেল ৩টায় কেক কাটেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, ‘অন্তরে বাংলার মুখ ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদপত্র হিসেবে এগিয়ে যাচ্ছে দেশ রূপান্তর। এই সাত বছরে পাঠকের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে দেশ রূপান্তর। 

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, দেশ রূপান্তর খুবই ভালো পত্রিকা। দেশের কথা ও জনগণের কথা তাদের লেখনিতে ফুটে উঠে। আমি ব্যক্তিগতভাবে এই পত্রিকার সাফল্য কামনা করি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বৃষ্টির কারণে বাইরে প্রতিকূল আবহাওয়া। তারপরও দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিকতা থেকে এসেছি। এই পত্রিকা দেশের মানুষের কথা তুলে ধরা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করি। 

একই মন্তব্য করেন চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া। তিনি বলেন, দেশ রূপান্তর পরিবেশ ও প্রতিবেশের চিত্র খুব ভালো করে উপস্থাপন করে। পরিবেশের প্রতি তাদের এই দায়িত্বপূর্ণ আচরণ অব্যাহত থাকবে বলে আমি মনে করি। 

এদিকে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, পেশাজীবী, সরকারি আমলাসহ নানা পেশা ও শ্রেণির মানুষের পদচারণে মুখরিত ছিল চট্টগ্রাম ব্যুরো অফিস। 

অতিথিদের স্বাগত জানান দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ভুঁইয়া নজরুল, সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম, স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিক, আলোকচিত্রী আকমাল হোসেন ও নির্বাহী ইয়াছিন আরাফাত।  

শুভেচ্ছা জানাতে এসেছেন—চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর ড. পরীক্ষা নিয়ন্ত্রক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী, সিএমপি’র উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার মঈনুল হাসান, স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মঞ্জুরুল কিবরিয়া, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার শাহাবুদ্দিন শাহরিয়ার, বিআরটিএ চট্টমেট্রো সার্কেলের পরিদর্শক শিমুল অধিকার, জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজার অভিক ওসমান, সিপিডিএলের জিএম (অপারেশন) একেএম আহসানুল বারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সহ সভাপতি স ম ইব্রাহিম, সহ সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিইউজের সাবেক সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের পরিচালক আবদুল গাফফার মিয়াজি, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এর পরিচালক অভীক ওসমান, এপিক প্রপার্টিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) মো. সালাউদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সহকারি সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, প্রচার বিভাগের সদস্য সাইফুদ্দিন খালেদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম ইব্রাহিম আখতারী, চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক এম ওয়াহেদ মুরাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ, যুব দক্ষিণ জেলার সহ-সভাপতি ইউসুফুল আলম রুকন, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহ উদ্দিন রেজা, দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, সিইউজের অর্থ সম্পাদক সরওয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ এর ব্যুরো প্রধান সুবল বড়ুয়া।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন একাত্তর টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, সমকাল’র আঞ্চলিক সম্পাদক সরোয়ার সুমন, চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, ইন্ডপেনডেন্ট টেলিভিশন, চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ, সিনিয়র রিপোর্টার অনুপম শীল, স্টাফ রিপোর্টার রিটন আহসান, জাগো নিউজের ব্যুরো প্রধান ইকবাল হোসেন, সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, স. ম ইব্রাহিম, রতন কান্তি দেবাশীষ, আল রাহমান, কামরুল হাসান বাদল, পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ইমরান এমি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি মনজরুল আলম মঞ্জু, প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল দাশ, দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটোগ্রাফার মিয়া আলতাফ, সিনিয়র ফটোগ্রাফার আনিসুজ্জামান দুলাল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত