বাটা বাংলাদেশ ২০২৫ সালের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে, যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে এবং পুরো বছরের মোট লভ্যাংশকে ২৪৮ শতাংশে উন্নীত করেছে। একই সময়ে বাটা বাংলাদেশ ৯ হাজার ১৬৪ মিলিয়ন টাকা টার্নওভার অর্জন করেছে, যেখানে বৈশ্বিক অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়েই এই সাফল্য এসেছে। ভোক্তাদের একটি বড় অংশ যখন প্রয়োজনের অতিরিক্ত খরচ কমিয়েছে, তখন এই ক্যাটাগরির অংশ হিসেবে বাটাও এর প্রভাব থেকে মুক্ত ছিল না। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরজুড়ে কোম্পানিটি গ্রাহককেন্দ্রিক কৌশলের ওপর গুরুত্ব দিয়েছে, যেখানে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাময় সেগমেন্টগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
১০৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রস্তাব বাটা বাংলাদেশের
বাণিজ্য ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০