‘হৃদয়ে বাংলার মুখ’ বাক্যটি সবার অন্তরে ধারণ করে বর্ণিল ও জাঁকালো আয়োজন এবং কেক কাটার মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পালিত হয়েছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের বিভিন্ন জেলার ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
চট্টগ্রাম ব্যুরো : বর্ণিল ও জাঁকালো আয়োজন এবং কেক কাটার মধ্য দিয়ে চট্টগ্রাম ব্যুরো অফিসে পালিত হলো দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের জুবিলী রোডের চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বিসহ স্থানীয় বিশিষ্টজনরা অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ রূপান্তরকে শুভকামনা জানিয়েছেন। বিকেল ৩টায় কেক কাটেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, ‘অন্তরে বাংলার মুখ ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদপত্র হিসেবে এগিয়ে যাচ্ছে দেশ রূপান্তর। এই সাত বছরে পাঠকের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে দেশ রূপান্তর।’
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, ‘দেশ রূপান্তর খুবই ভালো পত্রিকা। দেশের কথা ও জনগণের কথা তাদের লেখনীতে ফুটে ওঠে। আমি এই পত্রিকার সাফল্য কামনা করি।’
চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘দেশ রূপান্তর পরিবেশ ও প্রতিবেশের চিত্র খুব ভালো করে উপস্থাপন করে। পরিবেশের প্রতি তাদের এই দায়িত্বপূর্ণ আচরণ অব্যাহত থাকবে বলে আমি মনে করি।’
এদিকে বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, পেশাজীবী, সরকারি আমলাসহ নানা পেশা ও শ্রেণির মানুষের পদচারণায় মুখরিত ছিল চট্টগ্রাম ব্যুরো অফিস। অতিথিদের স্বাগত জানান দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ভুঁইয়া নজরুল, সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম, স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিক, আলোকচিত্রী আকমাল হোসেন ও নির্বাহী ইয়াছিন আরাফাত।
শুভেচ্ছা জানাতে আরও যারা এসেছেন, তারা হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী, সিএমপির উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার মঈনুল হাসান, স্থপতি আশিক ইমরান, চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার শাহাবুদ্দিন শাহরিয়ার, বিআরটিএ চট্ট-মেট্রো সার্কেলের পরিদর্শক শিমুল অধিকার, জিপিএইচ ইস্পাতের মিডিয়া অ্যাডভাইজার অভিক ওসমান, সিপিডিএলের জিএম (অপারেশন) একেএম আহসানুল বারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের পরিচালক আবদুল গাফফার মিয়াজি, এপিক প্রপার্টিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) মো. সালাউদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, প্রচার বিভাগের সদস্য সাইফুদ্দিন খালেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ, যুব দক্ষিণ জেলার সহসভাপতি ইউসুফুল আলম রুকন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, একাত্তর টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, বাংলা নিউজের ব্যুরো প্রধান তপন চক্রবর্তী, সমকালের আঞ্চলিক সম্পাদক সরোয়ার সুমন, কালবেলার বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, ইন্ডপেনডেন্ট টেলিভিশন, চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ, সিনিয়র রিপোর্টার অনুপম শীল, স্টাফ রিপোর্টার রিটন আহসান, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া, জাগো নিউজ ডটকমের ব্যুরো প্রধান ইকবাল হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, স ম ইব্রাহিম, রতন কান্তি দেবাশীষ, আল রাহমান, সিনিয়র সাংবাদিক কামরুল হাসান বাদল, পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ইমরান এমি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি মনজরুল আলম মঞ্জু, প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল দাশ, দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটোগ্রাফার মিয়া আলতাফ, সিনিয়র ফটোগ্রাফার আনিসুজ্জামান দুলাল। দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন রেজা প্রমুখ।
সিলেট : দৈনিক দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকালে সিলেট জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনাসভার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলামের সঞ্চালনায় আলোচনসভায় বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সাংবাদিক আনন্দ সরকার, শাহীন আহমদ, ফয়জুল আহমদ, সাদেক আজাদ, এম ইজাজুল হক, মামুন হাসান, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
রাজশাহী : নানান আনুষ্ঠানিকতায় রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগরের সভাপতি মোবাশে^র আলী, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ ম সাজু।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসান মিল্লাত, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মঈন উদ্দিন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলিম। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু।
অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক আব্দুস সবুর, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মুস্তাফিজ, সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, জুলাই ৩৬-এর মুখ্য সংগঠক ফয়সাল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর : উৎসব আয়োজনের মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে দৈনিক দেশ রূপান্তরের সপ্তম বর্ষপূতি। গতকাল বুধবার দুপুর ১২টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিভিন্ন সামাজিক, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠন ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়। উপস্থিত বক্তারা দেশ রূপান্তর পত্রিকায় অতীতে প্রকাশিত আলোচিত রিপোর্ট নিয়ে প্রশংসা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) এসএম শাহীন। দেশ রূপান্তর অনুসন্ধানী সাংবাদিকতার মডেল উল্লেখ করে তিনি বলেন, শুরু থেকেই দেশ রূপান্তর পত্রিকা আলোচিত অনুসন্ধানী সাংবাদিকতা করে আলোচনায় রয়েছে। তারা যে সাংবাদিকতার ধারা শুরু করেছিল, সেটি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোরের তথ্য অফিসার এলিন-সাঈদ উর রহমান, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, দৈনিক বাংলার ভোরের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের যশোর জেলা প্রতিনিধি তবিবর রহমান।
