ইউসিটিসির ১৫তম একাডেমিক কাউন্সিল সভা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর একাডেমিক কাউন্সিল সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ। গুরুত্বপূর্ণ একাডেমিক সিদ্ধান্তসমূহ গ্রহণের লক্ষ্যে সভায় উপস্থিত কাউন্সিলের সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সিদ্ধান্ত গ্রহন করেন।

সভায় অংশ নেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মো. ওসমান,  চুয়েটের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ, ইউসিটিসি স্কুল অব বিজনেস ডীন অধ্যাপক ড. হারুনুর রশিদ, সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগীয় প্রধান, ইঞ্জিনিয়ার মো. আসিফ ইকবাল, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মোহাম্মদ মোশাররফ হোসেন, অধ্যাপক বজলুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, রেজিস্ট্রার ও একাডেমিক  কাউন্সিলের সদস্য সচিব সালাহউদ্দিন আহমেদ, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাহের হোসেন সেলিম, ইউসিটিসির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু জাবেদ, ব্যবসায় ও প্রশাসন বিভাগের  সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান ড. মো. আবু জাহিদ, পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ ইনজামুল হক, ইউসিটিসি সহকারী রেজিস্ট্রার এস এম শহীদুল আলম। সভার কার্যক্রম পরিচালনা করেন রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সচিব সালাহউদ্দিন আহমেদ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত