শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাস এর নামফলক উন্মোচন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম

আজ ৩০ এপ্রিল ২০২৬ বিজিবি কর্তৃক পরিচালিত ‘বিজিবি ছাত্রাবাস’ এর নতুন নামকরণ করে ‘শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাস’ রাখা হয়। ছাত্রাবাসটির নামফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি। 

বিজিবি সদস্যদের সন্তানদের ঢাকায় নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুবিধার্থে ২০১১ সালে ১ জানুয়ারী এই ছাত্রাবাস উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাকালে এই ছাত্রাবাসের নাম ছিল বিজিবি ছাত্রাবাস।

প্রতিষ্ঠানের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ছাত্রাবাসের নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ দেলোয়ার হোসেনের কন্যা শারমিন ফাইরুজ ও তার পরিবারের সদস্যরা, বিজিবির ঊর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এর অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম এবং ছাত্র-শিক্ষকরা। শহীদ লেঃ কর্নেল মোঃ দেলোয়ার হোসেন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে শহীদ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত