দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেশ রূপান্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় অংশ নেয়ার পাশাপাশি সুদৃশ্য কেক কাটেন অতিথিরা। আলোচনায় অতিথিরা তাদের বক্তব্যে দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবে বলে আশা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পত্রিকাটির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় তিনি বলেন, অতীতের মতো আগামীতেও দেশ রূপান্তর পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবে। এসময় তিনি নারায়ণগঞ্জের যেকোনো সমস্যা সমাধানে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন বলেন, দেশ রূপান্তর নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। দেশ রূপান্তরের উজ্জল ভবিষ্যত কামনা করছি।
টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত বলেন, দেশ রূপান্তর তাদের অনুসন্ধানী সাংবাদিকতা বজায় রাখবে। তাদের অগ্রযাত্রা সাফল্য কামনা করছি। নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বর্তমানে নারায়ণগঞ্জে প্রধান সমস্যা হচ্ছে হকার নামক দখলদার। আশা করছি দখলদারদের বিরুদ্ধে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান যে উদ্যোগ নিয়েছে তাতে দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধিসহ সকল সাংবাদিক তার পক্ষে থাকবে।
নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেন বলেন, দৈনিক দেশ রূপান্তর সর্বপ্রথম পত্রিকা মেকাপের জন্য বৈচিত্রময় ছিল। যারা বিদেশ আদলের মতো আনন্দবাজার কিংবা আর্ন্তজাতিক আদলের মতো মেকাপ যা এখনো কেউ ব্রেক করতে পারেনি। আশা করছি ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, ডিজিটালাইজেশনের যুগে প্রিন্ট পত্রিকার পাঠক হয়তো কমে গেছে। আশা করছি আগামীতে পাঠকরা আবারো প্রিন্ট পত্রিকার যুগে ফিরে আসবে। আশা করবো দেশ রূপান্তরের আরো গঠনমূলক সংবাদ প্রকাশ করবে এবং নারায়ণগঞ্জের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে।
দেশ রূপান্তরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ সুমনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত, সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসান উল রাকিব, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, ফতুল্লা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক এমএস ডালিম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি এমরান আলী সজীব, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রোমান সুমন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর হোসেন, সমকালের ফটোসাংবাদিক মেহেদী হাসান সজীব, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, স্টার নিউজের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন কনক, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম তনয়, সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ।
