মেট্রোরেলের নতুন এমডি শাওগাতুল আলম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৩ পিএম

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাওগাতুল আলম।

বুধবার (২৯ এপ্রিল) উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই দায়িত্বের মাধ্যমে শাওগাতুল আলম অতিরিক্ত সচিবের পদমর্যাদা পাবেন। এর আগে মো. শাওগাতুল আলম ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

গত ২ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেট্রোরেলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত