হালদায় নমুনা ডিম ছেড়েছে মা-মাছ

আপডেট : ০১ মে ২০২৬, ১০:১৯ এএম

রুই, কাতল, মৃগেল ও কালবাউশের প্রধান প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা-মাছ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হালদা নদীর আজিমেরঘাট থেকে অঙ্কুরীঘোনা ও সত্তারঘাট এলাকায় মা-মাছ বিক্ষিপ্তভাবে নমুনা ডিম ছেড়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।

তিনি জানান, কয়েক দিন পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, পাহাড়ি ঢলও আছে। পাশাপাশি পানির কোয়ালিটিও ভালো। তাই বৃহস্পতিবার সকালে মা-মাছ নমুমা ডিম ছেড়েছে।

জানা গেছে, হালদা নদীতে প্রতিবছর চৈত্র থেকে আষাঢ় মাসে ডিম ছাড়ে মা-মাছ। অন্য যেকোনো জায়গার পোনার চেয়ে হালদার পোনা দ্রুত বড় হয় বলে এই পোনার কদর রয়েছে সারা দেশে। পোনা ব্যবসায়ীরা স্থানীয়ভাবে হ্যাচারি তৈরি করে অপেক্ষায় থাকেন, মা-মাছ কখন ডিম ছাড়বে।

হালদাপারের লোকজন জানিয়েছেন, এই মৌসুমে রাউজান ও হাটহাজারী এলাকার পাঁচ শতাধিক মৎস্যজীবী ডিম সংগ্রহের প্রস্তুতি নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত