ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

আপডেট : ০২ মে ২০২৬, ০৯:০০ এএম

আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ১৭৬। এদিকে ১৪৩ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে। অর্থাৎ ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে ভারতের রাজধানী দিল্লি ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় নম্বরে। 

শনিবার (২ মে) সকাল ৮টার পর বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত