বিশ্ববাজারে বাজারে বাড়ল সোনার দাম

আপডেট : ০২ মে ২০২৬, ১০:৪৬ এএম

কয়েক দফায় দাম কমার কয়েক ঘণ্টা পরই বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম। বাজার সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার ইতিবাচক সংকেত এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১ মে) লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে ১ শতাংশের বেশি পতন হয়েছিল। এতে মুদ্রাস্ফীতির আশঙ্কা কিছুটা কমবে বলে আশা করছেন বাজার পর্যবেক্ষকরা।

প্রতিবেদনে বলা হয়,  দুপুর ১টা ৫০ মিনিটে স্পট গোল্ডের দাম সামান্য বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬২৭ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে এটি নেমে গিয়েছিল ৪ হাজার ৫৫৯ ডলার পর্যন্ত। তবে সাপ্তাহিক হিসাবে এখনো প্রায় ১ দশমিক ৭ শতাংশ লোকসানে রয়েছে সোনা।

এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস প্রেসিডেন্ট ক্রিস গ্যাফনি বলেন, ইরান যুদ্ধ অবসানের আলোচনার ইতিবাচক খবর সোনার দামে লোকসান কাটিয়ে উঠতে সাহায্য করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত