গুরুদাসপুরে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতি

আপডেট : ০২ মে ২০২৬, ০২:৫৮ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি সরকারি কোয়ার্টারে গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। উপপ্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম ও তার স্ত্রীকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১ মে) দিবাগত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে কোয়ার্টারে প্রবেশ করে। তারা সিরাজুল ইসলাম দম্পতিকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তারা মুক্ত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম দেশ রূপান্তরকে জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে ডিবি পুলিশও কাজ শুরু করেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত